মাগুরায় যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:৪২

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর থানা পুলিশ উপজেলার কালুকান্দি নামক স্থান থেকে আজিজুর রহমান (৩০) নামের এক ব্যক্তির দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার করেছে। রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত আজিজুর মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে। তিনি পেশায় বেসরকারি বিক্রয়কর্মী। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, হত্যার কারণ জানা যায়নি। তদন্ত চলছে। নিহত আজিজুরের বাড়ি মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।