সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে জাহাঙ্গীর আলম (২০) নামে এক কলেজ ছাত্রকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম?্যমাণ আদালত। জাহাঙ্গীর আলম বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে কামারপুকুর ডিগ্রী কলেজের বিএ ক্লাসের ছাত্র।
পুলিশ জানায়, বাঙালীপুর ইউনিয়নের চরকপাড়ার ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার সময় উত্ত্যক্ত করতো জাহাঙ্গীর আলম। এ ঘটনায় ছাত্রীটির পরিবার থানায় অভিযোগ করলে গতকাল শুক্রবার পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম, গোলাম কিবরিয়া বখাটে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
