গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুরে অসুস্থ নাতিকে দেখতে গিয়ে গাড়ি থেকে পড়ে নানির মৃত্যু হয়েছে। নিহতের নাম রেবেকা খাতুন (৫৫)। তিনি গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সহগলপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
স্থানীয়রা জানান, রেবেকার নাতি (মেয়ের ছেলে) অসুস্থ হওয়ায় ওইদিন মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাকে দেখতে তিনি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি লেগুনায় চড়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে আসেন। হাসপাতালের কাছাকাছি পৌঁছে তিনি লেগুনা থেকে নামতে গিয়ে আকস্মিকভাবে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
