মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: শনিবার উপজেলার গোড়াইতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুদ্দিন আহমেদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা প্রমুখ —ইত্তেফাক