করোনাকালে সবকিছুর মতো বিয়ের সিজনও কিছুটা নিয়মের বাইরে চলে গেছে। এরমধ্যেই অনেক পরিবারে চলছে বিয়ের আয়োজন। অনুষ্ঠানের আকার যেমনই হোক, বিয়ে মানেই আনন্দ আর খুশির উত্সব। বর-কনের সেই মহেন্দ্রক্ষণকে কানায় কানায় পূর্ণ করতে উত্তরার ১১ নং সেক্টরে খান টাওয়ারে ‘রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড ফ্যাশন মল’ সেজেছে উত্সবের সাজে। তাদের এই আয়োজনের অংশ হিসেবে প্রথমে শাড়ি এবং পরে লেহেঙ্গার সঙ্গে বিয়ের গহনায় নিজেকে জড়িয়ে আবারও নববধূ সাজে আবির্ভূত হন বিউটি কুইন অপু বিশ্বাস।
বর্তমানে বিয়ের কনে এবং অনুষ্ঠানে আসা নারীদের কাছে লেহেঙ্গাও পছন্দের শীর্ষে। এ বিষয়ে রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড ফ্যাশন মলের ম্যানেজিং ডিরেক্টর মো. আসলাম খান অপু বলেন, ‘সবাই চায় বিয়ের শাড়ি বা লেহেঙ্গাটা হবে এক্সক্লুসিভ। এটি একটি স্বপ্ন। এই স্মৃতিময় স্বপ্ন বোনা সাধারণ কারিগর দ্বারা সম্ভব নয়। অনেকগুলো অতি দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় একটি বিয়ের শাড়ি বা লেহেঙ্গা। এমন অতি দক্ষ একদল কারিগরের হাতে তৈরি রয়েল মালাবারের বিয়ের সব পোশাক। সেইসঙ্গে বিয়ের গহনাও হতে হবে আধুনিক ও পছন্দসই। সেদিক দিয়ে আমরা অন্যদের থেকে এগিয়ে। একই ছাদের নিচে পোশাকের পাশাপাশি চোখ ধাঁধানো আধুনিক সব ডিজাইনের স্বর্ণ এবং ডায়মন্ডের গহনা পাবেন এখানে। বর-কনেকে আমাদের গহনা এবং পোশাকে সাজিয়ে দেখার জন্য অপূর্ব সুযোগ রয়েছে রয়েল মালাবার জুয়েলাররি অ্যান্ড লাইফস্টাইলে। এছাড়াও পোশাকের মধ্যে রয়েছে গর্জিয়াস সব পাঞ্জাবি, সব ধরনের নতুন নকশার শাড়ি, লং কামিজ, থ্রি-পিস, ফ্রক, টপস, শার্ট, স্যুট, জুতা ছাড়াও বাচ্চাদের জন্য বিভিন্ন কালেকশন।
