সারা’র রেইনকোট

আপডেট : ০৭ জুন ২০২১, ২০:৪০

বর্ষাকাল না এলেও প্রকৃতিতে শুরু হয়ে গেছে বৃষ্টির তাণ্ডব। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। একদিকে তীব্র গরমে অস্বস্তি, অন্যদিকে মাঝেমধ্যেই হঠাত্ বৃষ্টির স্বস্তি। বেশ বিড়ম্বনার এই সময়টিতে রেইনকোটের ব্যবহার আপনাকে দিতে পারে প্রশান্তি। আসন্ন বর্ষাকালকে উপভোগ করতে ‘সারা’ এনেছে উন্নতমানের  রেইনকোট। শতভাগ সিনথেটিক পিউ কোটেড ফেব্রিক্স দিয়ে তৈরি ২.৪ এফপিএম’র সারা লাইফ স্টাইলের ২ পার্টের রেইনকোটটির রয়েছে আলাদা শার্ট এবং প্যান্ট। সম্পূর্ণ রেইনকোটটির শেলাইয়ের উপরে ব্যবহার করা হয়েছে সীম সিল টেপ, যা বাইরের পানি থেকে আপনাকে রক্ষা করবে। এছাড়াও সারা’র তৈরি সাদা, নেভি ব্লু ও অলিভ রঙ’র রেইনকোটটির হুডিতে ব্যবহার করা  হয়েছে সামঞ্জস্যপূর্ণ  রাবার ইলাস্টিক। রেইনকোটটির প্যান্টের কোমড়েও ব্যবহার করা হয়েছে উন্নতমানের ইলাস্টিক, যা সহজেই নষ্ট হয় না। ছয়টি ভিন্ন সাইজের এই রেইনকোটটির মূল্য এক হাজার ৯০ টাকা।

‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। সারা’র বিভিন্ন আউটলেটের পাশাপাশি ওয়েবসাইট (www.saralifestyle .com.bd), ফেসবুক পেজ (https://www.facebook.com/sara lifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (saralifestyle.bd) থেকে ক্রেতারা ঢাকার মধ্যে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। ঢাকার বাইরে রয়েছে কুরিয়ারের ব্যবস্থা।