করোনা মহামারির কারণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের চাল, আলু, ডালের সঙ্গে সাবান, মাস্ক ইত্যাদি দেওয়া হয়েছে। আরো দেওয়া হয়েছে জুতো, ব্যাগও। বাংলাদেশের ছাত্রছাত্রীরা সেসব কিছু পায়নি। এদিকে ঝড়ে ক্ষতি হয়েছে গাছগাছালির। পরিবেশ দিবসের কথা মাথায় রেখে এই জুন মাসে ছাত্রছাত্রীদের একটি করে গাছ দেওয়া হোক। শেখানো হোক—একটি গাছ একটি প্রাণ।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
