আত্ম মানবতার ডাকে সাড়া দিয়ে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছে জাতীয় পার্টি (জেপি)। জেপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে ও স্থানীয় জেপি’র নেতা-কর্মীরা এই শীতবস্ত্র বিতরণে সাহায্য ও সহযোগিতা করেন। পঞ্চগড়ে জেলা জাতীয় পার্টি-জেপি’র সভাপতি আবুল বাশার ও সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, কুড়িগ্রামে উলিপুর উপজেলা জাতীয় পার্টি-জেপি’র আহ্বায়ক প্রকৌশলী মো. মন্জুরুল হক (মঞ্জু), গাইবান্ধায় জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর) ও গাইবান্ধা জেলা সভাপতি অ্যাড. ফজলে করিম পল্লব, রাজশাহী জেলায় জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) রাজশাহী মহানগরের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন আহমেদ, খুলনায় জাতীয় পার্টি-জেপি’র খুলনা জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
এছাড়া মেহেরপুরে জেপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা জেপি’র সভাপতি আ. হালিম, মাগুরায় জেপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা জেপি’র সাধারণ সম্পাদক ফাতেহ আলী টিপু, মানিকগঞ্জে জেপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা জেপি’র সভাপতি আবুল খায়ের সিদ্দিকী আবু, ব্রাহ্মণবাড়িয়ায় জেপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জেপি’র সভাপতি আলহাজ জামিলুল হক বকুল, সিলেটে জেপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা জেপি’র সভাপতি ইফতেখার আহমেদ লিমন শীতবস্ত্র বিতরণ করেন।
