রামেক হাসপাতালে আরও ৮ মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০২১, ১১:১৪

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের তিনজন করোনা পজেটিভ ছিলেন। বাকিদের করোনার উপসর্গ ছিল। 

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তারা মারা যান। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও পাবনার একজন বাসিন্দা রয়েছেন। 

তিনি জানান, গত ১ জুন থেকে ৮ জুন সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৭২ জন। এর মধ্যে ৪৫ জনের করোনা পজেটিভ এবং বাকিদের উপসর্গ ছিল। মৃতের সংখ্যা ১ জুন-৭, ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১ ও ৮ জুন ৮ জন।

রাজশাহীতে একদিনে করোনা শনাক্তের হার বেড়ে দ্বিগুণ | The Daily Star Bangla

ডা. সাইফুল ফেরদৌস জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৭ জন। এর মধ্যে আইসিউতে ১৮ জন। রাজশাহীর ১২৭, চাঁপাইয়ের ১০২, নওগাঁ ০, নাটোর ১১, পাবনা ৪, কুষ্টিয়া ৩ ও জয়পুরহাট ১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন আরও ৩৩ জন। এর মধ্যে রাজশাহীর ১৬, চাঁপাইনবাবগঞ্জের ১৪,  নওগাঁর ১ ও নাটোরের ২ জন। একই সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

ইত্তেফাক/জেডএইচডি