মিজানুর রহমান চৌধুরীর ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪০

সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক, মিজানুর রহমান চৌধুরীর ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। উল্লেখ্য যে, একইদিনে ২ ফেব্রুয়ারি মরহুমের জ্যেষ্ঠ ছেলে আব্দুল্লাহ মিজানের ১০তম মৃত্যুবার্ষিকী। সকালে কবরে ফাতেহা পাঠ ও দোয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। চাঁদপুরের নিজ বাড়িতে কোরআন তেলওয়াত এবং বাদ আছর সকল মসজিদে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তাঁর ছেলে আমানউল্লাহ মিজান।