চন্দনাইশে বিদ্যুত্স্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:০৮

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ পৌরসভায় মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রাকিব (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রাকিব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম হারলা এলাকার আবদুর রহমানের ছেলে। জানা যায়, বসতঘরের বাইরে কবুতরের বাসা দেখতে গিয়ে রাকিব বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় কাউন্সিলর মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।