নিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারি (মাধ্যমিক) শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২৮ মার্চ ২০২১ এবং সর্বশেষ নিয়োগ বিধিমোতাবেক লক্ষ্মীপুর রহিমা খাতুন বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডাকঘর: মহিপুরবাজার, উপজেলা: সাদুল্লাপুর, জেলা: গাইবান্ধার সৃষ্ট শূন্যপদে একজন পরিচ্ছন্নতা কর্মী (পুরুষ), একজন আয়া (মহিলা) ও একজন অফিস সহায়ক (পুরুষ) আবশ্যক। সকল পদের শিক্ষাগত যোগ্যতা জেডিসি/ জেএসসি/ সমমান। আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে পূর্ণ জীবনবৃত্তান্ত, দুইকপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্র ও সোনালী ব্যাংক লিমিটেড, পলাশবাড়ী শাখার হিসাব নং-০০২০১৫৫৮২ এর অনুকূলে পাঁচশত টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। —প্রধান শিক্ষক/সম্পাদক। সিকে-৫৮১
নিয়োগ বিজ্ঞপ্তি: নির্মাণাধীন দশ তলা আবাসিক ভবনের কাজ তদারকির জন্য একজন অভিজ্ঞ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। প্রকল্পের স্থান: বসুন্ধরা আবাসিক (ঢাকা)। নিজেকে যোগ্য মনে করলে প্রয়োজনীয় সময় (দিন/রাত) প্রকল্পে অবস্থান করতে পারলে, আপনি যদি কনস্ট্রাকশন মেটেরিয়াল কেনার প্রয়োজনে ঢাকার বাইরে যেতে পারেন, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের কপি, ছবি, ভোটার আইডি কার্ডের কপি ইমেইল করতে পারেন। email: [email protected], বেতন এবং বিস্তারিত দায়িত্ব আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। সিকে-৫৮৫
