গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩১

গাজীপুর সিটি করপোরেশনের বাউপাড়া এলাকায় শুক্রবার দুপুরে তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সোহেল (২৮)। তিনি গাজীপুর মহানগরীর ভূরুলিয়া এলাকার রতন মিয়ার ছেলে। স্ত্রী ও সন্তান নিয়ে তিনি বাউপাড়া এলাকায় বসবাস করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী জাহাঙ্গীর আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর স্থানীয়দের বরাত দিয়ে জানান, আটক জাহাঙ্গীরের সাথে নিহতের স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে। ধারণা করা হচ্ছে রাতে সোহেলকে নেশাজাতীয় কোনো দ্রব্য খাইয়ে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের গলায় কালচে দাগ রয়েছে।