কালিয়াকৈরে ‘চোর সন্দেহে’ একজনকে পিটিয়ে হত্যা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার ভোরে গড়িয়াবহ এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি গরু চুরির উদ্দেশে একটি বাড়িতে প্রবেশ করলে টের পেয়ে এলাকাবাসী তাকে ধাওয়া করে। একপর্যায়ে তাকে আটকে গণপিটুনি দেয় স্থায়ীরা। এতে ওই ব্যক্তি মারা যান।

 

এ খবর নিশ্চিত করে কালিয়াকৈর থানা পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

ইত্তেফাক/এএম