জরুরি নিয়োগ: গার্মেন্টসপণ্য বিক্রয়ের জন্য মার্কেটিং-এ অভিজ্ঞতা আছে এমন কিছু লোক জেলাভিত্তিক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা এসএসসি ও এইচএসসি সমমান বেতন আলোচনাসাপেক্ষে। ০১৭১১০৭৯০৮১, ০১৮৭৪৮৬৮৩২২। সিএম-৩৬০
নিয়োগ বিজ্ঞপ্তি: বিশিষ্ট শিল্পপতি আলহাজ জহুরুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ভাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ এ প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ভূগোল ও রসায়ন বিষয়ে ০১ জন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগতযোগ্যতা সরকারী বিধিমোতাবেক। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭-০৬-২০২১ খ্রি. তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র অধ্যক্ষ বরাবর পাঠাতে হবে। অধ্যক্ষ মোবাইল-০১৮১৪২৪১৩৬৭। সিএম-৩৬৪
নিয়োগ বিজ্ঞপ্তি: মিতালী রোড জামে মসজিদে একজন দক্ষ ইমাম আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা: হাফেজ, মুফতি (বয়স অনূর্ধ্ব ৪৫)। মক্কী/ মাদানী অগ্রাধিকার। আগ্রহী প্রার্থীদেরকে ২৫/০৬/২০২১ইং তারিখের মধ্যে নিম্নঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। ঠিকানা: মিতালী রোড জামে মসজিদ, ৩৮/১, মিতালী রোড, রায়েরবাজার পূর্ব, ঢাকা-১২০৯। মোবাইল:০১৬৮৯৮০০৯৫৭, ০১৭৯০৫৭১৭১২। সিকে-৫৯১
নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাগড় দাখিল মাদরাসা, ডাকঘর-বাংলাগড়, উপজেলা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও এর জন্য সরকারী নীতিমালা ও সর্বশেষ জনবল কাঠামো ২০১৮ ও সংশোধিত ২৩ নভেম্বর ২০২০ অনুযায়ী একজন নিরাপত্তাকর্মী ও শূন্যপদে একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পনের দিনের মধ্যে বাংলাদেশি নাগরিক আগ্রহী প্রার্থীদের নিকট হতে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও দুইশত টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডারসহ সুপার বরাবরে দরখাস্ত আহ্বান করা গেল।—সুপার। সিকে-৬০৩
