ভালোবাসা

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৩১

 

ভালোবাসা অনিঃশেষ রাত্রির ভ্রমণ

আলো জল-নিঃস্বতার গভীর গোপন,

 

ভালোবাসা দূর লাবণ্যের দীর্ঘশ্বাস

                    বুকের প্রিয় অসুখ

 

ভালোবাসা গোলাপ ছুঁয়ে থাকা গোলাপের মতন

এলোমেলো পত্রগুচ্ছ শিল্পিত চিবুক

 

ভালোবাসা বিকেলের রোদ ভেজা বৃষ্টি

                 নীল জানালার হাসি

ভালোবাসা-জ্যোত্স্নায় জন্মান্ধের দৃষ্টি

সোনার স্বপ্নঝরা দূরের প্রিয় বাঁশি

 

মৃত্যুর চেয়েও জরুরি প্রসঙ্গ ভালোবাসাবাসি

পৃথিবীর চেয়ে বড়ো দামি দ্যুতিময় প্রিয় হাসি।