বাংলাকে বাঁচালে

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৩২

হিমালয়সম কত ঝড়-ঝঞ্ঝা পেরুলে

একে সংগ্রামী জীবন বলে; 

কতটুকু চোখের জল পড়লে

কষ্টের জীবন লাঘব হবে?

কারবালা প্রান্তরের নির্মমতায়

প্রিয় মুখগুলো হারানোর পর

পরাজিত সেই শত্রুরা এখনো

ঘৃণ্য সাম্প্রদায়িকতায়—

নাথুরাম গডসের মতো

প্রতিনিয়ত পিছু লেগে থাকে।

অভিশপ্ত রাতের ভয় জয় করে

পিতার আদর্শে দেশকে ভালোবেসে

মাতৃস্নেহে বোনের মতো আগলে রেখে

এই সোনার বাংলাকে তুমি বাঁচালে।