নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শরিফুল ইসলামের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় একরামুল করিম চৌধুরী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাদের ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে করে যাচ্ছে। আমরা আচরণবিধি নেমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। কেউ নাশকতা বা অন্য কোনভাবে ভোট বানচালের ষড়যন্ত্র করলে তাদেরকে প্রতিহত করার বিষয়েও আমরা সজাগ রয়েছি।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর রহমান জাভেদ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
