পশ্চিম তীরে দুই গোয়েন্দা কর্মকর্তাসহ তিনজনকে হত্যা ইসরাইলের

আপডেট : ১১ জুন ২০২১, ০০:৩৩

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের দুই সামরিক গোয়েন্দা কর্মকর্তাসহ তিনজনকে হত্যা করেছে ইসরাইল। গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিন কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই গোয়েন্দা কর্মকর্তা হলেন, আদহাম ইয়াসের আলাবি (২৩) এবং তায়েসিন ইসা (৩২)। দুই গোয়েন্দা কর্মকর্তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে গুলির শব্দ শোনা যায় বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে। পশ্চিম তীরের জেনিনে ঘটা এ ঘটনার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। -আলজাজিরা