English Grammar:The Adverb

আপডেট : ১১ জুন ২০২১, ২০:৫৭

ইংরেজি

শুক্লা রানী বর্মা,  সিনিয়র শিক্ষক

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়

লালমনিরহাট

 

ুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে ষষ্ঠ থেকে দশম শ্রেণির English Grammar  এর  একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয়  The Adverb নিয়ে আলোচনা দেওয়া হলো। গত বুধবারের পর-

2. Interrogative Adverbs:

-------------------------

এই   adverb গুলো প্রশ্ন (Question) করার জন্য ব্যবহার করা হয়।

Example:

When did you go? (Time)

Where did you go? (Place)

How did you go? (Manner)

How are you? (অবস্থা বোঝাচ্ছে)

How much did he buy? (Quantity)

How often did he come? (Frequency)

Why did you go? (Cause)

3. Relative Adverbs:

Interrogative Adverb  প্রশ্ন করার জন্য ব্যবহূত না হয়ে যদি দুটি sentence  কে যুক্ত করার কাজে ব্যবহূত হয় তখন এদেরকে Relative Adverbs বলে।

Example:

I know the place where he lives.

I know the time when he will come.

This is the reason why he did not come.

This is the way how you should do the work.

This is the place where we sat down.

I know the process how you can do the sum.