প্রণব কান্তি দেব, সহকারী অধ্যাপক
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
Learning through Mistakes এ কথাটিতে মনে প্রাণে বিশ্বাস রাখতে পারলে ইংরেজি ভাষা শেখা অনেকাংশেই সহজ হয়ে যায়। ইংরেজি ভাষার Productive Skills, Writing এবং Speaking এ ভালো করার জন্য এ কথাটি আরো বেশি প্রযোজ্য।
যেমন Writing এর ক্ষেত্রে প্রতিদিন কিছু না কিছু লেখার অভ্যাস করতে হবে। শুরুর দিকে ডায়েরি লেখা একটি ভালো ব্যবস্থা। তবে শুরুর দিকে Complex Sentence এড়িয়ে যাওয়াই ভালো। একদিনে তো আর Skilled হওয়া যাবে না! নিয়মিত লিখে গ্রামার, বানান, Sentence Structure ইত্যাদি Check করতে হবে। এ ক্ষেত্রে সাহায্য নেওয়া যায় এ বিষয়ে দক্ষ কারো। আবার চাইলে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট, সফটওয়্যার যেমন গ্রামারলি, জিনজার ইত্যাদিরও সাহায্য নেওয়া যায়। তবে ভুলগুলোকে চিহ্নিত করে পরবর্তী লেখায় যাতে Repeat না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিভিন্ন রংয়ের কালি ব্যবহার করে Mistakes গুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত করে রাখা যায়। Mistakes গুলো নিয়ে একদম মন খারাপ করা যাবে না। কারণ পৃথিবীতে সকল স্কলারই কিন্তু ভুল করতে করতে শিখেছেন। আর ভুলের ঊর্ধ্বে আসলে কেউ না। আমাদের সেটা মনে রাখতে হবে এবং ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। লেখার জন্য Vocabulary একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে Vocabulary বাড়ানোর জন্য যা যা করার কথা পূর্ববর্তী লেখায় বলেছিলাম তা অনুসরণ করা যেতে পারে। তবে সবক্ষেত্রেই পড়ার কোনো বিকল্প নেই। Writing এ ভালো করার জন্য প্রিয় লেখকের লেখাগুলো পড়াও জরুরি। এতে করে লেখার Style, বিভিন্ন রকমের Phrase and Idiom, বাক্যবিন্যাস, সৃজনশীলতা ইত্যাদির সাথে পরিচয় ঘটে। আরেকটা কথা, হুটহাট খাতা কলম নিয়ে না বসে কী লিখবেন সেটা আগে মাথায় গুছিয়ে (Organise) নিলে ভালো ফল মিলতে পারে। আর সবকিছুর মূলে হচ্ছে নিয়মিত ধৈর্য সহকারে চর্চা করে যাওয়া।
অন্যদিকে, Fluent Speaker হতে গেলেও Practice ই সবচেয়ে কার্যকরি উপায়। তবে শুরুটা নিজের সাথেই করা যায়। একটু একটু করে কথা বলে Record করে পরে শুনে শুনে ভুল সংশোধন করা যায়।
পরের অংশ আগামীকাল
