সৈয়দ মাহবুব হাসান আমিরী
প্রভাষক, আইসিটি
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই এবছর এসএসসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি পাঠ্যবইয়ের কেবল প্রথম, দ্বিতীয় ও চতুর্থ অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে। সেই আলোকেই আমি তোমাদের জন্য একটি প্রস্তুতিমূলক নমুনা প্রশ্ন উপস্থাপন করছি।
১। কোন শতকে সম্পদের ধারণা পাল্টে গেছে?
(ক) অষ্টাদশ শতকে (খ) ঊনবিংশ শতকে (গ) বিংশ শতকে (ঘ) একুশ শতকে
২। ফেইসবুকের আবিস্কারক কে?
(ক) স্টিভ জবস (খ) মার্ক জাকারবার্গ
(গ) বিল গেটস (ঘ) টিম বার্নার্স লী
৩। প্রথম আবিষ্কৃত কম্পিউটারের মূল কাজ কী ছিল?
(ক) হিসাব করা (খ) তথ্য ধারণ করা
(গ) বার্তা প্রেরণ করা
(ঘ) ইন্টারনেট ব্যবহার করা
৪। বৈদেশিক মূদ্রা অর্জনের জন্য কোনটি তোমাকে চাকুরীর বাজার তৈরি করতে সহায়তা করবে?
(ক) আউটসোর্সিং (খ) ই-লার্নিং (গ) সোশাল নেটওয়ার্কিং
(ঘ) মোবাইল যোগাযোগ
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪ ও ৫ প্রশ্নের উত্তর দাও।
মাজহাব ইন্টারনেটের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফরম পূরণ করেছে। তার বাবা তার কাছে জানতে চায় যে, সে কীভাবে সিলেটে যাওয়া ছাড়া ভর্তির ফরম জমা দিল। মাজহাব তার বাবাকে বিস্তারিত ব্যাখ্যা করলো।
৫। উদ্দীপকে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?
(ক) ই-কমার্স (খ) ই-গর্ভনেন্স
(গ) ই-লার্নিং (ঘ) ই-বিজনেস
৬। মাজহাব কীভাবে ভর্তির ফরম পূরণ করেছে?
(ক) ইন্টারনেটের মাধ্যমে(খ) বন্ধুর মাধ্যমে
(গ) মোবাইল ফোন কলের মাধ্যমে (ঘ) কুরিয়ারের মাধ্যমে
৭। ভাইরাস আক্রান্ত হয় ------মাধ্যমে
i. ইন্টারনেট ii. সিডি
iii. পেন ড্রাইভ
নিচের কোনটি সঠিক?
(ক) i এবং ii (খ) i এবং iii
(গ) ii এবং iii (ঘ) i, ii এবং iii
৮। দুর্বল পাসওয়ার্ডের কারণে-
i. ভাইরাস সহজে আক্রমণ করতে পারে ii. তথ্য হ্যাক হতে পারে
iii. তথ্য নষ্ট হওয়ার রাস্তা তৈরি হতে পারে
নিচের কোনটি সঠিক?
(ক) i এবং ii (খ) i এবং iii
(গ) ii এবং iii (ঘ) i, ii এবং iii
৯। কম্পিউটার দ্রুত ও সচল রাখার জন্য কী প্রয়োজন?
(ক) নতুন সফটওয়্যার ইন্সটল করা (খ) র্যাম ও রম ক্লিন আপ করা
(গ) ইন্টারনেটের সাথে সংযোগ করা (ঘ)রেজিস্ট্রি ক্লিন আপ করা
১. ঘ২. খ ৩. ক৪. ক ৫. খ ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. ঘ পরের অংশ আগামীকাল
