আশাব্যঞ্জক হলেও বাস্তবে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে

আপডেট : ১১ জুন ২০২১, ২১:০৬

ইসহাকুল হোসেন সুইট

পরিচালক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ

উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে ঘোষিত বাজেট আশাব্যঞ্জক হলেও বাস্তবে কঠিন চ্যালেঞ্জের               মুখোমুখি হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে সিএমএস ও এসএমই খাত। এই খাতে     অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু সরকারের প্রণোদনার অগ্রভাগই পেল মূলত                       বড় শিল্প খাত। মহামারির প্রতিকূলতা থেকে এসএমই খাতকে টিকিয়ে রাখতে প্রণোদনা             বাড়ানো প্রয়োজন।

দক্ষ কারিগরি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ তৈরির গবেষণা ও স্কিল ডেভলপমেন্টের জন্য সব ধরনের বিনিয়োগকে করমুক্ত রাখা প্রয়োজন। ক্ষুদ্রশিল্প এবং নারী উদ্যোক্তাদের সমন্বয়ে খাতভিত্তিক গঠিত যৌথ প্রতিষ্ঠানগুলোকে এক্সপোর্টের ক্ষেত্রে বন্ডেড ওয়্যার হাউজ সুবিধা প্রদান করাও জরুরি।

শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে শূন্য শতাংশ উত্স কর প্রয়োজন। গ্যাস/বিদ্যুত্ বিলসহ সরকারি সব লাইসেন্স ও সার্টিফিকেটের ওপর ভ্যাট মওকুফ, রপ্তানির ক্ষেত্রে টিটির মাধ্যমে পেমেন্ট এলে তার ওপর নগদ প্রণোদনা দেওয়ার বিধান রাখা দরকার। বাজেটে ৫ শতাংশ অগ্রিম আয়কর বিলুপ্তি প্রয়োজন। রপ্তানি খাতে উেস কর শূন্য দশমিক শূন্য এক শতাংশ নির্ধারণ করা সময়ের দাবি।