ভিয়েতনামের গার্মেন্টস রপ্তানিতে অগ্রগতি

আপডেট : ১১ জুন ২০২১, ২১:০৭

চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভিয়েতনামে টেক্সটাইল-গার্মেন্ট, চামড়া ও পাদুকা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গত বছরের তুলনায় ভিয়েতনামের স্থানীয় গার্মেন্ট ও টেক্সটাইল খাতের উত্পাদন সূচক বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১ শতাংশ। পাশাপাশি দেশটির তৈরি পোশাক শিল্প খাতের প্রবৃদ্ধি ঘটেছে ৯ দশমিক ১ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভিয়েতনামের অভ্যন্তরীণ চামড়া শিল্প ও এর সঙ্গে সংযুক্ত অন্যান্য শিল্পের প্রবৃদ্ধি ঘটেছে ১২ শতাংশ। এছাড়া জুতার রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২৬ দশমিক ৪ শতাংশ।