বিশ্ব বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বাণিজ্য হয়েছে রেকর্ড হারে। এক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে এশিয়া। তবে করোনা মহামারি না থাকলে এ বাণিজ্য আরো বাড়ত বলে ধারণা করা হচ্ছে। গত বছর সব মিলিয়ে ৩৫ কোটি ৬১ লাখ টন এলএনজি বিশ্ববাজারে লেনদেন হয়। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া গত বছর আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি এলএনজি সরবরাহ করে। মূলত এ কারণেই বৈশ্বিক বাণিজ্য ত্বরান্বিত হয়। এমনিতেই মহামারির কারণে বৈশ্বিক পণ্যবাজার ক্ষতির শিকার। এ পরিস্থিতিতে যে কয়টি পণ্যের বাণিজ্য ঊর্ধ্বমুখী ছিল তার মধ্যে এলএনজি অন্যতম। —নাঈমা সুলতানা
