নাগরপুরে সেতুর সংযোগ সড়কে ধস

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১০

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

কয়েক দিনের ভারী বৃষ্টির পর সম্প্রতি নাগরপুরের ধলেশ্বরী নদীর উপর স্থাপিত শেখ হাসিনা সেতুর সংযোগ সড়কের একাংশ ধসে পড়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকি নিয়েই এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। বাসচালক সাইফুল ইসলাম বলেন, দ্রুত সেতু ও এর সংযোগ সড়কের সংস্কার প্রয়োজন। তা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে টাঙ্গাইল সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী এস এম আলামিন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে আমরা সেখানে কাজ শুরু করে দিয়েছি। ব্রিজের উপরি ভাগের গর্তগুলোও মেরামত করে দেওয়া হবে।