হুগুলিয়া-ভুলিরপাড় সড়ক বৃষ্টি হলেই খাল

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১০

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের হুগুলিয়া-ভুলিরপাড় সড়ক খানাখন্দে বেহাল। বৃষ্টি হলেই পানি জমে সড়কটি যেন খালে পরিণত হয়। ফলে ভোগান্তিতে পড়েন ১০/১২টি গ্রামের মানুষ। স্থানীয়রা জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বারবার সড়কটি সংস্কারের পরও কোনো কাজে আসছে না। পানি জমে কিছুদিনের মধ্যেই খানাখন্দে বেহাল হয়ে পড়ছে সড়কটি। গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম সরকার বলেন, সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন বলেন, সংস্কার কাজের মান খারাপ হয়নি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়কটি নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।