পাকুল্যা-লাউহাটি সড়কে বড় বড় গর্ত

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১১

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে এলজিইডির অধীনে পাকুল্যা-লাউহাটি সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব স্থানে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। ফলে ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব বলেন, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিক বার জানানো হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, সড়কের বিভিন্ন অংশের ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়ে জলাবদ্ধতা হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই টেন্ডারের মাধ্যমে সড়কের কাজ করা হবে।