তাড়াশে গোখাদ্যের সংকট কেটে গেছে

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১৩

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে বোরো ধান কাটার পর অধিকাংশ জমি অনাবাদি রয়ে গেছে। সেসব জমিতে লকলকিয়ে বেড়ে উঠছে সবুজ ঘাস। অনাবাদি জমি এখন গবাদিপশুর চারণ ভূমি। ফলে উপজেলার দীর্ঘদিনের গোখাদ্যের সংকট কেটে গেছে। সরজমিনে দেখা গেছে, এসব জমিতে চরে বেড়াচ্ছে গবাদিপশু দল। খামারি আবুল কালাম জানান, তার খামারের গবাদিপশুগুলো এখন মাঠেই ঘাস খায়। এ কারণে বাড়ির খড় সংরক্ষিত রয়ে যাচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল আলম খান বলেন, চারণভূমি বাড়ায় গেরস্থ ও খামারিদের খড় সংরক্ষিত রয়ে যাবে। ফলে বর্ষা মৌসুমে গোখাদ্যের সংকটের আশঙ্কা কমে গেল।