হাইমচরে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১৫

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও মত্স্য বিভাগের যৌথ অভিযানে নিষিদ্ধ ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরভৈরবী লঞ্চঘাট এলাকার পাড়া বগুলা গ্রামের সিরাজুল ইসলাম সনির বাড়ি থেকে এসব জাল জব্দ করা হয়। একই সময় এসব জালের মালিক সিরাজকে না পাওয়ায় তার স্ত্রী খাদিজা বেগমকে আটক করা হয়।

হাইমচর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জব্দকৃত ২ লাখ মিটার কারেন্ট জাল উপজেলা পরিষদ এলাকায় এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটককৃত খাদিজা বেগমকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেন।