মিঠাপুকুরে নদীতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১৫

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে সিয়াম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মিলনপুর ইউনিয়নের গোপালপুর পায়রাদহ গ্রামে এই ঘটনা ঘটে। সিয়াম কয়েক দিন আগে টঙ্গী থেকে মিঠাপুকুরে তার শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন।

এলাকাবাসী জানায়, যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে সিয়াম ডুবে যায়। উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে খোঁজাখুঁজির পর বিকালে তার লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মিজানুর রহমান।