ইত্তেফাক রিপোর্ট
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাগানের অক্সিজেন ডিপোর পাশ থেকে এক দিন বয়সি এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে শাহবাগ থানার এসআই তমিজ উদ্দিন জানান, গতকাল সকাল ১০ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অক্সিজেন ডিপোর পাশে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে ঐ লাশটি উদ্ধার করা হয়েছে। কারা নবজাতককে ফেলে রেখে গেছে তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
