সবুজায়নে গাজীপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি

আপডেট : ১১ জুন ২০২১, ২১:৪০

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনকে সবুজায়ন করার জন্য সড়কের দুই পাশে চারা গাছ লাগিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নগরীর ২১ নং ওয়ার্ডের বিপ্রর্বতা এলাকায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এস এম ফারুক আহমেদ, আওয়ামী লীগ নেতা মাজহরুল ইসলাম, কাউন্সিলর মাওলানা মঞ্জুর হোসেন, শহীদুল ইসলাম, মুসা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, পর্যায়ক্রমে নগরীর প্রতিটি ওয়ার্ডে বৃক্ষ রোপণ করা হবে।