হূদরোগে আক্রান্ত আড়াই বছরের শিশু ঐশি রানী দাস বাঁচতে চায়। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় গ্রামে। ঐশি ঐ গ্রামের মিহির চন্দ্র দাসের কন্যা। মাত্র আড়াই বছর বয়সেই হার্টের অসুখ ধরা পড়ে তার। সম্প্রতি বিভিন্ন পরীক্ষা শেষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডাক্তার তার হার্টে চারটি ব্লক থাকার কথা জানান। ছোট শিশুকন্যার অসুস্থতার এমন খবরে ভেঙে পড়েন মিহির দম্পতি। বাবা মিহির স্থানীয় একটি সেলুন দোকানের কর্মচারী। অর্থাভাবে বন্ধ রয়েছে শিশুটির চিকিত্সা। শিশুটির বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ডাক্তার জরুরি অপারেশনের পরামর্শ দিয়েছেন। চিকিত্সার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। তাই অসুস্থ মেয়ের চিকিত্সায় সমাজের বিত্তশালী, দানশীল, হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বাবা-মা। সাহায্য পাঠানোর ঠিকানা: মিহির চন্দ্র দাশ, গ্রাম: হাটিরপাড়, পোঃ+উপজেলা: মনোহরগঞ্জ, জেলা: কুমিল্লা, মোবাইল: ০১৯৪০৯৭৯৮৯৯ (বিকাশ ও নগদ)।
