যাক ইউরোর বাঁশী বাজার কয়েক ঘণ্টা আগেই খবর এসেছে কোপা আমেরিকা হচ্ছে। সংশয় থাকছে না। ব্রাজিলের আদালতে উঠেছিল কোপা আমেরিকা হবে কি হবে না। নানা জটিলতা পেরিয়ে শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকা। এখন আর কোপা আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকল না। ব্রাজিলের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সে দেশে এই কোপা আয়োজন করতে কোনো বাধা নেই। কোপা আমেরিকা বন্ধ করতে চেয়ে যে দুটি মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে, তা খারিজ করে দেওয়া হয়েছে। তবে আদালতের রায়ের পরও ব্রাজিলীয়ানরা অসন্তুষ্ট।
বৃহস্পতিবার ব্রাজিলের সময় রাতে সেখানকার শীর্ষ আদালত সিদ্ধান্ত জানায়। ভার্চুয়াল আদালতে ১১ জন বিচারকের সবাই চায় কোপা হোক। সঙ্গে এটা জানায় খেলা চলাকালীন সব রকম নিয়ম মেনে চলতে হবে। কোনো নিয়ম শিথিল হওয়া যাবে না। মূলত করোনার কারণেই কোপার ভাগ্যে কোপ বসাতে চেয়েছিল। এখন আদালত বলছে, করোনার দেশ খুব বাজে অবস্থায় রয়েছে। তবে কোনো শহর যদি খেলা চালাতে না চায় সেটা চাইতেই পারে। তাই বলে খেলাই হবে না সেটা করা উচিত হবে না। ১৩ জুন শুরু হচ্ছে কোপা আমেরিকা। চারটি শহরে খেলা হবে। সেই শহরগুলোর গভর্নররা প্রত্যেকেই দেশের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর সঙ্গী। ফলে সেখানে খেলা হতে সমস্যা হওয়ার কথা না। কারণ বোলসোনারো খেলা আয়োজনের পক্ষেই।
ইউরোতে যখন ক্রিশ্চিয়ানো রোনালদো, এমবাপে, বেনজামারা ব্যস্ত থাকবেন তখন কোপায় মাতাবেন নেইমার মেসিরা। তাদের নিয়ে আলোচনাও শুরু হয়েছে। এই তালিকায় লিওনেল মেসির সঙ্গে আছেন ব্রাজিলের দুই ফরোয়ার্ড নেইমার ও গাব্রিয়েল বারবোসা। চিলির স্ট্রাইকার এদুয়ার্দো ভারগাসের সঙ্গে আছেন কখনো কোপা আমেরিকা না জেতা দুই দেশের ইকুয়েডর ও ভেনেজুয়েলার দুই সদস্য।
ইকুয়েডরের টিনএজার মোইসেস কেইসেদোর ক্যারিয়ার সবে শুরু। ভেনেজুয়েলার ইয়েফেরসন স্তলেদোর অবশ্য খেলা এখনো নিশ্চিত নয়। সৃজনশীল এই অ্যাটাকিং মিডফিল্ডার ভুগছেন চোটে।
কোপা আমেরিকা ২০২১
১৩ জুন থেকে ১০ জুলাই, ২০২১
দল-১০, গ্রুপ-২, ভেন্যু-৫।
গ্রুপ- ‘এ’
আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে।
গ্রুপ- ‘বি’
ব্রাজিল, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, পেরু।
খেলার সূচি
১৩ জুন : ব্রাজিল-ভেনেজুয়েলা, রাত ৩টা।
১৪ জুন : কলম্বিয়া-ইকুয়েডর, সকাল ৬টা।
১৪ জুন : আর্জেন্টিনা-চিলি, রাত ৩টা।
১৫ জুন : প্যারাগুয়ে-বলিভিয়া, সকাল ৬টা।
১৭ জুন : কলম্বিয়া-ভেনেজুয়েলা, রাত ৩টা।
১৮ জুন : ব্রাজিল-পেরু, ভোর ৬টা।
১৮ জুন : চিলি-বলিভিয়া, রাত ৩টা।
১৯ জুন : আর্জেন্টিনা-উরুগুয়ে, ভোর ৬টা।
২০ জুন : ভেনেজুয়েলা-ইকুয়েডর, রাত ৩টা।
২১ জুন : কলম্বিয়া-পেরু, ভোর ৬টা।
২১ জুন : উরুগুয়ে-চিলি, রাত ৩টা।
২২ জুন : আর্জেন্টিনা-প্যারাগুয়ে, ভোর ৬টা।
২৩ জুন : ইকুয়েডর-পেরু, রাত ৩টা।
২৪ জুন : বলিভিয়া-উরুগুয়ে, রাত ৩টা।
২৪ জুন : ব্রাজিল-কলম্বিয়া, সকাল ৬টা।
২৫ জুন : চিলি-প্যারাগুয়ে, সকাল ৬টা।
২৭ জুন : ব্রাজিল-ইকুয়েডর, রাত ৩টা।
২৭ জুন : ভেনেজুয়েলা-পেরু, রাত ৩টা।
২৯ জুন : উরুগুয়ে-প্যারাগুয়ে, সকাল ৬টা।
২৯ জুন : বলিভিয়া-আর্জেন্টিনা, সকাল ৬টা।
কোয়ার্টার ফাইনাল
২ জুলাই : প্রথম কোয়ার্টার ফাইনাল
(বি ২-এ ৩), রাত ৩টা।
৩ জুলাই : দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল
(বি ১-এ ৪), সকাল ৬টা।
৩ জুলাই : তৃতীয় কোয়ার্টার ফাইনাল
(এ ২-বি ৩), রাত ৪টা।
৪ জুলাই : চতুর্থ কোয়ার্টার ফাইনাল
(এ ১-বি ৪), সকাল ৭টা।
সেমিফাইনাল
৬ জুলাই : প্রথম সেমিফাইনাল
(কোয়ার্টার ফাইনাল ২-কোয়ার্টার ফাইনাল ১), ভোর ৫টা।
৭ জুলাই : দ্বিতীয় সেমিফাইনাল
(কোয়ার্টার ফাইনাল ৪-কোয়ার্টার ফাইনাল ৩), সকাল ৭টা।
তৃতীয় স্থান নির্ধারণী
১০ জুলাই ভোর ৬টা।
ফাইনাল
১১ জুলাই ভোর ৬টা।
