ইউরো কাপে ফ্রান্স ডেথ গ্রুপে পড়েছে। এই গ্রুপে আরো আছে জার্মানি, পর্তুগাল এবং হাঙ্গেরি। ১৫ জুন মঙ্গলবার এক রাতে দুটি ম্যাচ মাঠে গড়াবে। হাঙ্গেরি যখন পর্তুগালের মুখোমুখি হবে তখন এই সময়ে ফ্রান্স ও জার্মানি মুখোমুখি হবে। এই কঠিন লড়াইয়ের আগে যেখানে দল নিয়ে ব্যস্ত থাকবেন। ঠিক তখন ফরাসি ফুটবলে টানাপোড়েন শুরু হয়েছে। দুই ফুটবলারের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া লেগেছে দুই স্ট্রাইকার কিলিয়ান এমবাপে এবং অলিভার জিরৌদের মধ্যে। জিরৌদের কিছু মন্তব্যকে ঘিরে রেগে আগুন এমবাপে।
সংবাদ মাধ্যমে যেসব খবর এসেছে তা হলো বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পরেই দলের অন্য খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন তোলেন জিরৌদ। তার কথা হচ্ছে, অলিভার জিরৌ যখন বলেন, তিনি দৌড়ালে অন্যরা তাকে বল দেয় না। এটা শুনেই নাকি রেগেছেন এমবাপে। এতটাই ক্ষুব্ধ হয়ে পড়নে যে, পালটা সাংবাদিক বৈঠক ডেকে জিরৌদের কথার জবাব দিতে চেয়েছিলেন। শেষমেশ কোচ দিদিয়ের দেশমের মধ্যস্থতায় ব্যাপারটা তখনকার মতো মিটে গেলেও তবে পুরোপুরি শান্তি ফেরেনি ফরাসি শিবিরে। বৃহস্পতিবার অনুশীলনের সময় জিরৌদ কথা বলতে যান এমবাপের সঙ্গে।
জিরৌদ বলেছেন, তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এমন সময় কোচ গিয়ে আলাদা করে দুই ফুটবলারকে ডেকে সমঝোতা করানোর চেষ্টা করেন। পরে সাংবাদিকদেরও বলেন, ‘কখনো কখনো বল চাইলেও পরিস্থিতির কারণে তা পাস করা সম্ভব হয় না। এতে কিলিয়ান বা অন্য কারো দোষ নেই।’ মুখে যেটাই বলুন না কেন, ইউরো শুরু হওয়ার আগে ফরাসি সমস্যা তৈরি হচ্ছে কি না, সেটা ম্যাচ মাঠে গড়ালেই বুঝা যাবে। এটা নিয়ে চিন্তায় আছেন এমবাপেদের কোচ।
