পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই সৌদি আরবে একা বসবাস করতে পারবেন প্রাপ্তবয়স্ক নারীরা। বিবাহিত, অবিবাহিত ও সেপারেটেড যেকোন নারী চাইলে একা একাই নিজের পছন্দের বাড়িতে থাকতে পারবেন। এক্ষেত্রে স্বামী, বাবা ও অন্য কোনো পুরুষের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না । সম্প্রতি সৌদি আরব কর্তৃপক্ষ দেশটির শরিয়াহ আইনের আর্টিকেল ১৬৯ এর বি ধারাটি বাতিল করে। যেখানে লেখা ছিল বিবাহিত, অবিবাহিত ও বিচ্ছেদ হওয়া নারীদের তাদের পুরুষ অভিভাবকের অধীনস্থ থাকতে হবে। নতুন আইন অনুযায়ী যেকোন প্রাপ্তবয়স্ক নারীর আলাদা থাকার অধিকার রয়েছে। এক্ষেত্রে পুরুষ অভিভাবক তার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ করতে পারবেন না। শুধু তখনই অভিযোগ করতে পারবেন যখন উক্ত নারী কোন অপরাধ করবেন। -গালফ নিউজ
