ইসরাইলে নতুন সরকারের ক্ষমতা ভাগাভাগির চুক্তি

আপডেট : ১২ জুন ২০২১, ০০:৫৯

ইসরাইলে নতুন সরকারের ক্ষমতা ভাগাভাগির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, নাফতালি বেনেট প্রথম দুই বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এরপর তিনি জায়ের ল্যাপিডের হাতে ক্ষমতা তুলে দেবেন। গতকাল চুক্তিতে বেনেট স্বাক্ষর করেছেন। কাল রবিবার পার্লামেন্টে ভোটাভুটি হবে। নতুন সরকার ক্ষমতায় আসার মাধ্যমে বর্তমানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটানা ১২ বছরের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে। তবে নেতানিয়াহু অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র হয়েছে। তিনি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ভাল সরকারকে সরিয়ে খারাপ ও বিপজ্জনক সরকারকে বসানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিরোধীরা তার সঙ্গে প্রতারণা করেছে। এদিকে নতুন সরকার ফিলিস্তিন ইস্যুর চেয়ে দেশের অর্থনীতি ও সামাজিক ইস্যুকেই গুরুত্ব দেবে বলে জানা গেছে।