সুধীর বরণ মাঝি, শিক্ষক, শারীরিক শিক্ষা ও ক্রীড়া
হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর
৩১। যেগুলো ব্রতচারী নৃত্য-
(i) কাঠি নৃত্য (ii) ঝুমুর নৃত্য (iii) লড়ি নৃত্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩২। ব্যায়াম নির্বাচন করতে হয় কীভাবে?
(ক) বয়স ভেদে (খ) লিঙ্গ ভেদে (গ) বয়স ও লিঙ্গ ভেদে (ঘ) দেহের ওজন অনুসারে ৩৩। অতিরিক্ত ব্যায়াম স্বাস্থ্যের জন্য-
(ক) ক্ষতিকর (খ) উপকারী
(গ) শক্তি বৃদ্ধি পায় (ঘ) মানসিক দক্ষতার বিকাশ ঘটে।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।
শ্বাশত বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষকের মাধ্যমে জানতে পারলেন, শারীরিক শিক্ষার মাধ্যমে
শিক্ষার্থীরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়। শারীরিক ও মানসিক বিকাশ সাধিত হয় এবং বিভিন্ন গুণাবলী অর্জন
করতে পারে। এতে সে শারীরিকি শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠে।
৩৪। শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে-
(ক) শারীরিক শিক্ষার মাধ্যমে (খ) ভ্রমণের মাধ্যমে
(গ) বিনোদনের মাধ্যমে (ঘ) শিক্ষার মাধ্যমে
৩৫। নেতৃত্বের গুণাবলী ও দেশপ্রেম উদ্বুদ্ধ হতে শিক্ষার্থীদের কোন বিষয়ের জ্ঞান আবশ্যক?
(ক) ভ্রমণের (খ) শারীরিক শিক্ষার
(গ) বিনোদনের (ঘ) শিক্ষার
৩৬। যে অভ্যাসগুলো মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে -
(i) অধিক রাত পর্যন্ত জেগে না থাকা (ii) অনিয়মিত ব্যায়াম (iii) বাসগৃহের পরিচ্ছন্নতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
৩৭। খেলাধুলা বা ব্যায়াম করার পূর্বে শরীরকে গরম করে নিতে হয়। এই গরম করে নেওয়াকে বলে -
(ক) Exercise (খ) starching
(গ) Cool Down (ঘ) Warm Up
৩৮। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য কোনটি অপরিহার্য?
(ক) ব্যায়াম (খ) মুভি দেখা
(গ) বইপড়া (ঘ) উত্সব পালন
৩৯। খেলাধুলা করতে কোনটি বেশি প্রয়োজন হয়?
(ক) ব্যায়াম (খ) মাঠ (গ) দম (ঘ) জ্ঞান
৪০। ফ্রি-হ্যান্ড এক্সারসাইজগুলোর মধ্যে রয়েছে-
(i) স্পট জাম্প (ii) সিট আপ (iii) পুশ আপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪১। ফ্রি হ্যান্ড এক্সারসাইজে বৃদ্ধি কী পায় ?
(ক) দম (খ) শক্তি (গ) বুদ্ধি (ঘ) দম ও শক্তি ৪২। কোন কিছুর সাহায্যে যখন কোনো ব্যায়াম করা হলে তাকে বলে-
(ক) সরঞ্জামসহ ব্যায়াম (খ) সরঞ্জামবিহীন ব্যায়াম
(গ) শক্তি বৃদ্ধির ব্যায়াম (ঘ) দক্ষতা বৃদ্ধির ব্যায়াম
উত্তর:৩১ (ঘ), ৩২ (গ), ৩৩ (ক), ৩৪ (ক), ৩৫ (খ), ৩৬ (গ), ৩৭ (ঘ), ৩৮ (ক), ৩৯ (গ), ৪০ (ঘ), ৪১ (ঘ), ৪২ (ক),
