Writing এবং Speaking এ দক্ষতা অর্জনের প্রণালি

আপডেট : ১২ জুন ২০২১, ১৯:২২

প্রণব কান্তি দেব,  সহকারী অধ্যাপক

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গতকালের পর

ভালো Speaker হতে গেলে শব্দভাণ্ডার বাড়াতে হবে। এ জন্য পড়তে হবে। আবার Flash Card এর মাধ্যমেও চর্চা করা যায়। প্রতিদিন কিছু নতুন শব্দ প্রয়োগ করতে হবে কথার মধ্যে। আবার Pronunciation, Speaking এর জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুদ্ধ উচ্চারণের জন্য ইংরেজি সংবাদ, মুভি বিবিসি, ভয়েস অব আমেরিকা, সিএনএন, ফক্স নিউজ ইত্যাদি দেখা, অনুসরণ এবং অনুশীলন উপকারে আসতে পারে। Speaking এর জন্য একজন Partner পেলে ভালো। আরেকটি ব্যাপার মনে রাখতে হবে যে, কোনো বিষয়ে কথা বলার আগে চিন্তাভাবনাটাই ইংরেজিতে করা শুরু করতে হবে। আত্মবিশ্বাস রাখতে হবে প্রচণ্ডভাবে। তবে Speaking এ ভালোর জন্য বাকি সবগুলো Skill ও ভালো করার প্রয়োজন আছে। প্রত্যেকটি Skill ই একটি আরেকটির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। পরিশেষে বলবো, ইংরেজিকে সাপের মতো ভয় করার কিছু নেই। কোনো ভাষা শেখার প্রধান শর্ত immersion বা আকণ্ঠ অবগাহন।

আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেমন বাংলার রাজ্যে ডুবে থাকি, তেমনি ইংরেজি শিখতে গেলে ইংরেজি চর্চায়ও ডুবে যেতে হবে। প্রতিদিনকার কাজে, ভাবনায়, আড্ডায় সবক্ষেত্রে ইংরেজিকে স্থান দিতে হবে। মনে রাখতে হবে, লক্ষ্য অর্জনে অটুট থাকার মানসিকতাই সাফল্যের প্রধান নিয়ামক।