জাজিরায় ২ হাজার ৭৩২ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট : ১২ জুন ২০২১, ২১:২২

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা থানার পুলিশ ২ হাজার ৭৩২ পিস ইয়াবাসহ মো. মোস্তফা হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সেনেরচর দক্ষিণকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। জাজিরা থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান বলেন, সেনেরচর দক্ষিণকান্দি গ্রামের বাসিন্দা মো. মোস্তাফা হাওলাদার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরো মাদক মামলা রয়েছে। শনিবার তার বাড়ি ও বাড়ির কাছের মুদিখানা দোকানে অভিযান চালানো হয়। মুদিখানা দোকান থেকে ২ হাজার ৭৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।