ভাঙ্গা রেল স্টেশনে সড়ক সংস্কার জরুরি

আপডেট : ১২ জুন ২০২১, ২১:২৭

ফরিদপুর জেলার ভাঙ্গায় রেলস্টেশনের সামনের কাঁচা সড়ক গিয়ে মিলেছে ভাঙ্গা মহাসড়কে। করোনার কারণে লকডাউনে দুই মাস রাজবাড়ি-ফরিদপুর-ভাঙ্গা রেলপথ চালু হয়েছে। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মানুষ রাজবাড়ি-ফরিদপুর-ভাঙ্গায় আসা-যাওয়া করে। আবার দুপুরে ভাঙ্গা থেকে ফরিদপুর-রাজবাড়ি-কুষ্টিয়া হয়ে রাজশাহী পর্যন্ত আন্তঃনগর পরিবহন এক্সপ্রেস চলাচল করে। জুন মাসের শুরুতে টানা কয়েকদিন বৃষ্টিতে মহাসড়ক থেকে রেলস্টেশন পর্যন্ত কাঁচা সড়কটি বৃষ্টির পানিতে কর্দমাক্ত হয়ে গেছে। তারপর রেলের কাজ চলায় সেই কাঁচা সড়ক দিয়ে ট্রাক আসা-যাওয়া করে পাথর নিয়ে। বৃষ্টির পানিতে সড়ক কর্দমাক্ত, আবার ট্রাক চলাচল! ভাঙাচোরা কর্দমাক্ত কাঁচা সড়কটিই যাতায়াতকারীদের জন্য সবচেয়ে বিড়ম্বনাকর। জনদুর্ভোগ ঘোচাতে রেলস্টেশনের সামনের সড়কটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি ।

ইয়ামিন খান

২ নম্বর হাবেলী গোপালপুর, মুজিব সড়ক, ফরিদপুর