বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষার পথপ্রদর্শক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মাঝে র্যাংকিং-এ প্রথম স্থান অর্জনকারী নর্থ সাউথ ইউনিভার্সিটির সামার ২০২১ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষার শুরুতেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিতি অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে অংশ নেয় নবীন শিক্ষার্থীরা।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম এ কাশেম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য, আজিম উদ্দিন আহমেদ, বেনজীর আহমেদ ও তানভীর হারুন। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তোমরা তরুণ শিক্ষার্থীরা খুবই ভাগ্যবান, কারণ তোমরা দেশের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছ। এটি একটি মানসম্মত প্রতিষ্ঠান এবং সম্ভবত দেশের প্রথম প্রতিষ্ঠান, যা বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি পেয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
