মুনাফায় ফিরেছে গোল্ডেন সন

আপডেট : ১২ জুন ২০২১, ২২:২২

ইত্তেফাক রিপোর্ট

আগের বছর একই সময়ে লোকসান হলেও শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সন চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) মুনাফায় ফিরেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ১৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল শূন্য দশমিক ৮৯ টাকা।

এদিকে কোম্পানিটির চলতি বছরের তিন মাসে (জানুয়ারি-মার্চ) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ১৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল শূন্য দশমিক ৪৫ টাকা। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ দশমিক ০৫ টাকায়।