স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক উত্তরা ও মিরপুরে দুটি নতুন সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে। শহরের বৃহত্ আবাসিক অঞ্চলগুলোতে সুবিধাজনক স্থানে অবস্থিত এই সার্ভিস সেন্টারে অ্যাকাউন্ট খোলা, তহবিল স্থানান্তর, ক্রেডিট কার্ড ও লোন আবেদন, ক্লায়েন্ট প্রোফাইল আপডেট এবং আরও অনেক সুবিধাসহ পরিপূর্ণ ব্যাংকিং সেবা পাওয়া যাবে। সার্ভিস সেন্টারগুলো ক্যাশ রিসাইকেলার মেশিন এবং এটিএমের মাধ্যমে তাত্ক্ষণিক জমা, উত্তোলন, স্থানান্তর, কার্ডের পেমেন্ট, অ্যাকাউন্ট অনুসন্ধানসহ সেলফ সার্ভিস টার্মিনালের মাধ্যমে বেশ কিছু ব্যাংকিং সুবিধা প্রদান করবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় সম্প্রতি সার্ভিস সেন্টারগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং সাব্বির আহমেদ, হেড অব ডিস্ট্রিবিউশন লুত্ফুল হাবিবসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। — প্রেস বিজ্ঞপ্তি
