ক্যাপশান নিউজ

আপডেট : ১২ জুন ২০২১, ২২:২৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল জোনের শরিয়াহ সচেতনতা সম্মেলন গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ ও অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কায়সার আলী

 

০০০

 

অগ্রণী ব্যাংক লিমিটেড আয়োজিত শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায় অগ্রগতিবিষয়ক ভার্চুয়াল পর্যালোচনাসভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শামস্-উল ইসলাম। এতে ব্যাংকের ঢাকাস্থ ৯টি করপোরেট শাখার ব্যবস্থাপকসহ অন্যরা উপস্থিত ছিলেন

 

০০০

 

লিংক থ্রির নতুন কানেকশনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ডধারীরা। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমে এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের প্রধান এম খোরশেদ আনোয়ার এবং লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের রিটেইল সেলস প্রধান মুহাম্মদ আসাদুজ্জামান ফয়সাল। ইবিএল লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজম্যান্ট প্রধান সৈয়দ জুলকার নাইন, স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রপোজিশন প্রধান মো. তানবীর দাউদ; লিংক থ্রির উপব্যবস্থাপক ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংসহ অন্যরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন