মগবাজারে সুতা কারখানায় আগুন

আপডেট : ১২ জুন ২০২১, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

হাতিরঝিল থানাধীন মিরবাগ রোডে গতকাল ‘এম ড্রেস’ নামে একটি সুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার সুতাসহ মালপত্র পুড়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, গতকাল দুপুর পৌনে ২টার দিকে ঐ কারখানায় আগুন লাগে। মিরবাগের ১১/৬ (এ) নম্বর সাত তলা বাড়ির চার তলায় এম ড্রেস কারখানাটি অবস্থিত। খবর পেয়ে ঘটনাস্থলে তাদের দুইটি ইউনিট গিয়ে বেলা সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, আগুনে কারখানার ফ্লোরটি পুড়ে গেছে। মালামালের ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। কর্মীরা নিরাপদে সরে গেছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।