আড়াইহাজারে ডাকাত সর্দার গ্রেফতার

আপডেট : ১২ জুন ২০২১, ২২:২৭

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজার থানা পুলিশ কুখ্যাত ডাকাত সর্দার মতিউর রহমান ওরফে মতিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার উচিত্পুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মতি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামে মৃত হোসেন আলীর ছেলে। আড়াইহাজার থানার এস আই পলাশ ক্রান্তি রায় জানান, মতি কুখ্যাত ডাকাত সর্দার। সে বিভিন্ন এলাকায় ডাকাতি করে বেড়াত। ঘটনার দিন রাতে  উচিত্পুরা এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করছিল। গোপনে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। থানার (ভারপ্রাপ্ত) ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এই ধরনের  অভিযান                অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মতির  বিরুদ্ধে আড়াইহাজার থানায় ডাকাতির চারটি           মামলার ওয়ারেন্ট রয়েছে।