১০৫ বছরের ইতিহাসে এবার আর্জেন্টিনাও কলম্বিয়াতে খেলা হওয়ার কথা ছিল। কলম্বিয়ায় রাজনৈতিক আন্দোলন, আর্জেন্টিনায় করোনা। খেলা গেল ব্রাজিলে। তারা লুফে নিল দক্ষিণ আমেরিকার ১০ দলের এই টুর্নামেন্ট। মাঠে গড়ানোর আগে ব্রাজিলিরে আদালত পর্যন্ত গড়ায় ফুটবল। শেষ পর্যন্ত ঝামেলা চুকে আজ মাঠে গড়াচ্ছে। তবে ফাঁকা গ্যালারির সামনে খেলতে হবে মেসি-নেইমারদের।
সোহেল সারোয়ার চঞ্চল
এই করোনাকালেও ফুটবল দুনিয়াকে এবার ফুটবল নিয়েই মেতে থাকতে হচ্ছে। সন্ধ্যায় ফুটবল, সন্ধ্যার পর ফুটবল, রাতে ফুটবল, ভোরে ফুটবল। ফুটবল আর ফুটবল। একদিকে ইউরো, অন্যদিকে কোপা আমেরিকা। ফুটবল দুনিয়া এই দুটি আসর বিশ্বকাপের পরই সবচেয়ে মর্যাদাপূর্ণ।
ইউরো শুরু হয়েছে ১১ জুন। আর আজ শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা। ইউরো ফুটবলের খেলা বাংলাদেশের সন্ধ্যায়, রাতেও দেখা যাচ্ছে। যারা রাতের ঘুম নষ্ট করতে চান না এবং কাজে যেতে হয় তারা ইউরোর অনেক খেলাই দেখতে পারবেন ঘরে বসে। কিন্তু যারা কোপা আমেরিকা দেখতে চান, মেসি-নেইমারদের কারিকুরি দেখতে চান তাদেরকে রাত জাগতে হবে। আজ থেকে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা।
১০৫ বছরের ইতিহাসে এবার আর্জেন্টিনাও কলম্বিয়াতে খেলা হওয়ার কথা ছিল। কলম্বিয়ায় রাজনৈতিক আন্দোলন, আর্জেন্টিনায় করোনা। খেলা গেল ব্রাজিলে। তারা লুফে নিল দক্ষিণ আমেরিকার ১০ দলের এই টুর্নামেন্ট। মাঠে গড়ানোর আগে ব্রাজিলিরে আদালত পর্যন্ত গড়ায় ফুটবল। শেষ পর্যন্ত ঝামেলা চুকে আজ মাঠে গড়াচ্ছে। তবে ফাঁকা গ্যালারির সামনে খেলতে হবে মেসি-নেইমারদের।
ব্রাজিলে খেলা মানেই দেখতে হবে, রাত জাগতে হবে। কারণ ওখানকার সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য রাতদিন। আজ উদ্বোধনী খেলা রাত তিনটায় মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল এবং ভেনেজুয়েলা। কোপার গত আসরও হয়েছিল ব্রাজিলে। চ্যাম্পিয়নও ব্রাজিল।
‘এ’ গ্রুপে আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারগুয়ে এবং ‘বি’ গ্রুপে ব্রাজিলি, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, পেরু লড়াই করবে। তবে বাংলাদেশের দর্শকের চোখ থাকবে ব্রাজিল-আর্জেন্টিনার দিকে। কোপা আমেরিকায় ট্রফি ধরে রাখতে ব্রাজিল প্রস্তুত। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে টুর্নামেন্ট আয়োজন নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার কোচ বিতর্কে জড়ালেও তারাই কোপার ফেভারিট এমনটা মনে করছেন ফুটবল পণ্ডিতরা। কোচ তিতের নেইমাররা আর্জেন্টিনার মেসিদের মোকাবিলা করার আগে গ্রুপ পর্ব পেরিয়ে আসতে হবে। এই দল সেটা করতে পারবে, এমন বিশ্বাস নিয়েই খেলা দেখবেন দর্শক।
যদি কোপার গত আসরের দিকে চোখ রাখা যায় তাহলে দেখা যায়—ব্রাজিল ট্রফি জিতেছিল কোনো ম্যাচ না হেরে। আর এবার ব্রাজিল তো বিশ্বকাপ বাছাইয়ে বেশ ছন্দেই রয়েছে। নেইমার, থিয়াগো সিলভা, ফারমিনোরা চাইছেন ছন্দটাকে ধরে রাখতে। শুধু তাই নয়, কোপার খেলাটাকে কাতার বিশ্বকাপের বাছাইয়ের সিঁড়ি বেয়ে ২০২২ সালে দোহায় পৌঁছাতে চান তিতো।
অন্য গ্রুপে থাকা আর্জেন্টিনা ইকুয়েডুরের বিপক্ষে সেদিন ২ গোলে এগিয়ে থাকেও ড্র করেছে। মেসিরা ঘুরে দাঁড়াবে। ডিফেন্সে রোমেরো, মাঝমাঠে অ্যাঞ্জেল ডি মারিয়া এবং আক্রমণভাগে মার্টিনেজ, আগুয়েরা আস্থা দিচ্ছে মেসিকে।
ঘরের মাঠে নেইমারের ওপর বাড়তি নজর থাকবে
স্পোর্টস রিপোর্টার
ব্রাজিলিয়ান তারকা নেইমার কোপা আমেরিকার গত আসরে খেলতে পারেননি ইনজুরির কারণে। তারপরও সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবার নেইমার খেলবেন। এটা সেলেসাওদের জন্য বাড়তি শক্তি। ঘরের মাঠে, আবার মাঠে নামার দরজা খুলেছেন। এবার আর যদি কোনো বাধা না আসে তাহলে নেইমারের খেলা দেখা যাবে নিজের মাটিতে। নেইমারের দিকে এবার থাকবে নজর। ২০১৪ বিশ্বকাপে ব্যর্থ হলেও রিও ডি জেনেরিওর মারাকানায় অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে খেলেছিলেন নেইমার ২০১৬ সালে। নেইমারের সামনে এবার আরো একটি ট্রফি জয়ের কড়া নাড়ছে। নেইমার হচ্ছে দলের কোচ তিতের কাছে সবচেয়ে বড় অস্ত্র। তাই নেইমারকে নিয়েই হয়তো কোচের যত পরিকল্পা হবে সেটাই স্বাভাবিক। কোচ তিতে নিশ্চিতভাবেই নেইমারকে বাইরে রাখবেন না। তাই শুধু ব্রাজিলিয়নরাই নয়, বাংলাদেশের নেইমার ভক্তরাও চোখ রাখবেন প্রিয় খেলোয়াড়ের দিকে।
