ইত্তেফাক রিপোর্ট
আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২০ অর্জন করেছেন—কথাসাহিত্যে ‘তিমিরযাত্রা’ গ্রন্থের জন্য মোজাফ্ফর হোসেন, প্রবন্ধ-গবেষণায় ‘চলচ্চিত্রনামা’ গ্রন্থের জন্য মাসুদ পারভেজ, মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্যে ‘১৯৭১: বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং’ গ্রন্থের জন্য ইজাজ আহমেদ মিলন এবং শিশু-কিশোর সাহিত্যে ‘স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল’ গ্রন্থের জন্য রণজিত্ সরকার। উল্লেযোগ্য গ্রন্থ জমা না পড়ায় এ বছর কবিতা বিভাগে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় অনলাইন অনুষ্ঠানে সাহিত্যের চারটি শাখায় আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান করা হবে। এ আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ এবং পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পবিত্র সরকার। আয়োজনে আরো বক্তব্য রাখবেন কালি ও কলমের প্রকাশক আবুল খায়ের। সংগীত পরিবেশন করবেন অদিতি মহসিন। অনুষ্ঠান দেখা যাবে একযোগে কালি ও কলম এবং আইএফআইসি ব্যাংকের ফেসবুক পেইজে। লিংক- www.facebook.com/kaliokalam, www.facebook.com/IFICBankLimited
